News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে  সাংবাদিক স্মরণে  রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

খোয়াইয়ে  সাংবাদিক স্মরণে  রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ মে: সদ্যপ্রয়াত সাংবাদিক মানস ভট্যাচার্য্যের স্মরণে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করলো খোয়াই প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটি। এদিন খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আয়োজিত হয় রক্তদান শিবির। প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্য  আয়োজক সংগঠন দুটোর সদস্য ছিলেন।

উল্লেখ্য,  আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে জীবনদ্বীপ নিভে যায় মানস ভট্যাচার্য্যের। এদিনের রক্তদান শিবিরে আয়োজক সংগঠন দুটোর সদস্যরা ছাড়াও অন্যান্যদের মধ্যে অনেকেই রক্তদান করেন। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সম্পাদক শুভঙ্কর দে, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ , খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ মৃদুল দাস ও জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ অরিন্দম দেববর্মা প্রমুখ।

প্রেস ক্লাব ও ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক সহ অন্যান্য রক্তদাতারা এদিন নিজেদের কয়েকফোঁটা রক্তদানের মধ্য দিয়ে প্রয়াত সহকর্মী সাংবাদিক মানস ভট্যাচার্য্যকে স্মরণ করতে পেরে নিজেরা উৎসাহিত ও অনুপ্রাণিত বলে অভিমত ব্যাক্ত করেন।রক্তদাতারা জানান যে, কোনরকম আনুষ্ঠানিকতার মধ্যে নিজেদের আবদ্ধ না রেখে এধরনের ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়েই প্রয়াতের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা যায়।যা একাধারে প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন আবার অপরদিকে বৃহত্তর সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতারও নজীর।জেলা হাসপাতালের মেডিকেল সুপার ও ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকও প্রয়াত সাংবাদিকের স্মরণে রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচীর আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানান।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top