News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ও সপা-র ডিএনএ-তে রামের প্রতি বিদ্বেষ রয়েছে : যোগী আদিত্যনাথ
Image

কংগ্রেস ও সপা-র ডিএনএ-তে রামের প্রতি বিদ্বেষ রয়েছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ৬ মে (হি.স.) : কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একযোগে আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার কংগ্রেস ও সপা-কে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস ও সপা-র ডিএনএ-তে রামের প্রতি বিদ্বেষ রয়েছে। কংগ্রেস থেকে রাধিকা খেরার পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “তিনি রামলালার আশীর্বাদ নিতে অযোধ্যায় এসেছিলেন এবং কংগ্রেসের নেতারা তাঁকে অপমান করেছেন। অপমানে ক্লান্ত হয়ে তিনি পদত্যাগ করেছেন। বোঝাই কাছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ডিএনএ-তে ‘রাম দ্রোহ’ রয়েছে। ইন্ডি জোটের সঙ্গে যুক্ত সবার ডিএনএ-তে ‘রাম দ্রোহ’ রয়েছে।

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “যে ব্যক্তি ‘রাম দ্রোহ’, দেশবাসী কখনই তাঁদের পক্ষে ভোট দেবে না।” কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “দেশের জনসাধারণ কংগ্রেসের ছদ্মরূপ সম্পর্কে ভালভাবে অবগত। জনগণ জানে যে তাঁরা (কংগ্রেস) এখন যা কিছু দেখাচ্ছে তা বাস্তবতার ভিত্তিতে নয়। তাঁরা শুধু দেশের মানুষের সঙ্গে প্রতারণা করতে চায়, কিন্তু জনসাধারণ তাঁদের নাটক জানে, তাই জনগণ তাঁদের অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে।”

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top