News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে গ্রেফতার আরো এক
Image

ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে গ্রেফতার আরো এক

আগরতলা, ৬ মে : ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে বীর চক্র ঘোষকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। তিনি নিগো মাফিয়া হিসেবে পরিচিত রয়েছেন। কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেফতার করে আজ আগরতলায় আনা হয়েছে।

জানা গিয়েছে, ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে আরো একজনকে গ্রেফতার করলো এয়ারপোর্ট থানার পুলিশ। আগরতলার শালবাগান হাতিপাড়ায় দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বীর চক্র ঘোষকে। রবিবার বিকেলে এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল কলকাতা পুলিশের সহায়তায় বীরচন্দ্র ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ধৃত বীরচক্র ঘোষের(৪৬) বাড়ি উষাবাজার ছিনাইহানি এলাকায়। তিনিও নিগো মাফিয়া হিসেবে পরিচিত রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে শালবাগান হাতিপাড়ায় গুলি করে খুন করা হয়েছিল ভারতরত্ন সংঘের ক্লাব সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে। এই খুনের পরই বীর চক্র ঘোষ কলকাতায় পালিয়ে গিয়েছিল। পুলিশ তার খোঁজখবর করে গতকাল কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top