News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে  আগরতলা ক্লাব ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত
Image

বর্তমান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে  আগরতলা ক্লাব ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: রবিবার আগরতলা প্রেস ক্লাবে আগরতলা ক্লাব ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল। ক্লাব ফোরামের অন্তর্ভুক্ত ৬১ জন সদস্য আজকের সভায় উপস্থিত ছিলেন। আগরতলা ক্লাব ফোরামের এই সভায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচ্য বিষয়গুলির মধ্যে উল্লেখ্য, বিগত নির্বাচন গুলোর মত এবারের নির্বাচনেও ফলাফল প্রকাশের সময় গুলোতে আগরতলা শহরসহ সমগ্র রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রতি উদার্ত আহবান জানিয়েছে আগরতলা ক্লাব ফোরাম। এ বিষয়ে প্রতিটি ক্লাবকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে আজকের সভা থেকে। প্রতিটি ক্লাবে এলাকার নাগরিকদের নিয়ে সভা, মাইক প্রচার, পোস্টার লাগানো ইত্যাদির মাধ্যমে শান্তি বজায় রাখার পক্ষে জনমত সংঘটিত করতে প্রত্যেক ক্লাবের কাছে আবেদন জানিয়েছে আগরতলা ক্লাব ফোরাম।

নির্বাচন উত্তর স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আরও  দৃঢ় ভূমিকা গ্রহণ করতে শহরের প্রত্যেকটি ক্লাবকে নিয়ে আগামী ২রা জুন বৃহত্তর আরও একটি সভা করা হবে এবং এই সভাতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে বলে এদিন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও নেশার প্রতি আসক্ততা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চায় ক্লাবগুলোর অতি কার্যকরী ভূমিকার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপিত হয় আজকের আগরতলা ক্লাব ফোরামের সভায়।

ডিজে সংস্কৃতির বিকল্প হিসেবে সৃজনশীল বাংলা সংস্কৃতি, নৃ-গোষ্ঠীর সৃজনশীল সংস্কৃতি ও দেশের সৃজনশীল সংস্কৃতির চর্চার জন্য ক্লাবগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিটি ক্লাবের এই সংক্রান্ত ইউনিটকে সক্রিয় করা, রবীন্দ্র নজরুল উৎসব প্রতিপালন করা, পূজা মন্ডপ ও দশমী যাত্রার ডিজে বন্ধ করে নিজেদের সৃজনশীল সংস্কৃতির চর্চা করতে ক্লাবগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আজকের ক্লাব ফোরামের সভা। এ সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব ২রা জুন তারিখের সভার আগে প্রতিটি ক্লাবকে জমা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।  জলসম্পদকে রক্ষার উদ্দেশ্যে জনৈক সদস্যের উত্থাপিত প্রস্তাবটি নিয়ে আগামী ২রা জুনের সভায় সুনির্দিষ্ট ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্প্রতি আততায়ীদের হাতে আগরতলা ক্লাব ফোরামের সদস্য ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে আজকের আগরতলা ক্লাব ফোরামের সভা থেকে। আজকের সভায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top