ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটন্যাস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রবিবার রাজধানী আগরতলায় এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব আলোচনার পর পাশ হয়। এছাড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে সংস্থার প্রতিষ্ঠা দিবস এমাসে উদযাপন করা হবে। এছাড়া এবছরের ডিসেম্বর মাসে রাজ্যভিত্তিক বডি বিল্ডিং প্রতিযোগিতা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটন্যাস এসোসিয়েশনের জেলা কমিটি গুলির সাংগঠনিক কাজ শেষ করা এবং জেলা স্তরে আসরের উপর জোর দেয়া হয়েছে। রাজ্য কমিটিতে বেশ কয়েকজন নতুন সদস্য এদিন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পৌরহিত্য করেন ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটন্যাস এসোসিয়েশনের চিফ এডভাইসর সরযূ চক্রবর্তী। এদিনের সাধারণ সভায় সংস্থার অনুমোদিত সাতটি জেলার প্রতিনিধি ও পদাধিকারীরাও অংশ নেন। সভাপতি তনয় দাস এখবর জানান।

বডি বিল্ডার্স ও ফিটনেস সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















