News Flash

  • Home
  • দেশ
  • রামমন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, রামনগরী অযোধ্যার বিরাট রোড শো
Image

রামমন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, রামনগরী অযোধ্যার বিরাট রোড শো

অযোধ্যা, ৫ মে (হি.স.): অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় ভগবান রামলালার পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরে ‘দণ্ডবত প্রণাম’ করেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় ভগবান রামের পুজো করেন তিনি।

রামমন্দির পুজো দেওয়ার পরই রামনগরী অযোধ্যায় বিরাট রোড শো করেছেন প্রধানমন্ত্রী মোদী। রোড শো-তে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। রাস্তার দুই ধারে উপস্থিত বিপুল সংখ্যক মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, তার পর রবিবারই প্রথম রামমন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top