News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার জোড়া সভা অভিষেকের, তিন কেন্দ্রে কর্মসূচি মমতারও
Image

রবিবার জোড়া সভা অভিষেকের, তিন কেন্দ্রে কর্মসূচি মমতারও

কলকাতা, ৫ মে (হি. স.): রবিবার জোড়া সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করবেন তিনি। এরপর তাঁর গন্তব্য মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র। সেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিকে, রবিবার সব মিলিয়ে ৩টি সভা রয়েছে মমতার। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচারসভা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া বীরভূম কেন্দ্রে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের হয়ে সভা করার কথা মমতার। এছাড়াও বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে এদিন তৃতীয় জনসভা করার কথা মমতার।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top