News Flash

Image

করিমগঞ্জ সিভিল হাসপাতালে মহিলা বন্ধ্যাকরণ ক্যাম্প অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম) ৪ মে (হি.স.) : করিমগঞ্জ সিভিল হাসপাতালে শুক্রবার একটি মহিলা বন্ধ্যাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। ওই শিবিরের নেতৃত্বে ছিলেন ডা. কিরীটি রঞ্জন দে এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজিস্টদের একটি দল। এতে ড. এস এস পাল, ড. টি বিশ্বাস এবং ড. এ কে বিশ্বাস৷ ওই শিবেরে ৪৩ জন সুবিধাভোগীর ল্যাপারোস্কোপিক নির্বীজন সঞ্চালন করা হয়। শিবিরের সমন্বয় করেন ডা. মতিন্দ্র সূত্রধর অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ)।

পাশাপাশি, ফয়েজ উদ্দিন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা সমন্বয়ক, রুহুল আমিন লস্কর কাউন্সেলর এবং গোপা চক্রবর্তী গিরীশগঞ্জ বিপিএইচসি-র ব্লক কমিউনিটি মোবিলাইজার শিবিরের ব্যবস্থা ও সমন্বয় রক্ষা করেন। বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা পরিবার পরিকল্পনা পরিষেবার সুবিধাগুলি গ্রহণ করার জন্য মহিলাদের সাথে ছিলেন।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top