News Flash

  • Home
  • খেলা
  • যোগা অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা আজ
Image

যোগা অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস কে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের কিছু কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ম আন্তর্জাতিক যোগা দিবসের আয়োজন সহ বিবিধ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন আগামীকাল বৈঠকে মিলিত হচ্ছে। বেলা ১১ টায় মেলার মাঠে এগিয়ে চলো সংঘের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হবে। ‌ উল্লেখ্য নির্দিষ্ট বিষয় সমূহের পাশাপাশি ২০২৩এ অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় যোগাসনের নানা বিষয় ও টিম ম্যানেজারের প্রদত্ত রিপোর্টের উপরও আলোচনা হবে এই বৈঠকে। গত এক বছরে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের উপর আয়-ব্যয়ের হিসেব-নিকেশও আগামীকাল বিশেষ সাধারণ সভায় আলোচনার টেবিলে উঠানো হবে। বিশেষ এই বৈঠকে সংস্থার সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top