News Flash

  • Home
  • দিনের খবর
  • উন্নয়ন নয়, ভোটের স্বার্থে সমাজকে কীভাবে বিভক্ত করা যায় তা বিরোধীরা ভালোই জানে : প্রধানমন্ত্রী
Image

উন্নয়ন নয়, ভোটের স্বার্থে সমাজকে কীভাবে বিভক্ত করা যায় তা বিরোধীরা ভালোই জানে : প্রধানমন্ত্রী

বর্ধমান, ৩ মে (হি.স.): উন্নয়ন নয়, ভোটের স্বার্থে সমাজকে কীভাবে বিভক্ত করা যায় তা বিরোধীরা ভালোই জানে। তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আক্রমণ করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “একজন তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রকাশ্যেই হুমকি দিয়েছেন, তিনি বলেছেন তারা মাত্র ২ ঘন্টার মধ্যে হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেবে। এই ভাষা আর রাজনৈতিক সংস্কৃতি কী?… বাংলায় হিন্দুদের সঙ্গে কী হচ্ছে? মনে হচ্ছে টিএমসি পশ্চিমবঙ্গে হিন্দুদের দ্বিতীয় নাগরিক বানিয়েছে।” শুক্রবার দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসনে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এই জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “মোদী বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত গড়তে দিনরাত পরিশ্রম করছেন। আমি নিজের জন্য নয়, আমার প্রিয়জনের জন্য করছি। আমার নিজস্ব মানে, আমার ভারত, আমার পরিবার। আমি আপনাদের স্বপ্নের জন্য সংকল্প নিয়ে বেঁচে আছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তৃণমূল, বামেদের ও কংগ্রেসের উন্নয়নের কোনও দৃষ্টিভঙ্গি নেই। আপনারা ভাল করেই জানেন বাম, কংগ্রেস এবং টিএমসি একটি রাজ্যের কী অবস্থা করতে পারে। ত্রিপুরার অবস্থা খারাপ করে রেখেছিল বামেরা। কিন্তু গত ৫ বছরে সমগ্র ত্রিপুরার জীবন বদলে দিয়েছে বিজেপি। বামপন্থীরা বিদায় নিলে উন্নয়নের সূর্য উঠতে থাকে।”

Releated Posts

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top