News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাড়িতে ফিরে এল কফিনবন্দী দ্বীপরাজের নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন
Image

বাড়িতে ফিরে এল কফিনবন্দী দ্বীপরাজের নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন

আগরতলা, ৩ মে : ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দুর্ঘটনায় নিহত দ্বীপরাজ দেব্বর্মার নিথর দেহ শুক্রবার নিজ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পরিবারের সদ্যসরা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কফিন বন্দী হয়ে দ্বীপরাজ বাড়ি ফিরবে।

প্রসঙ্গত, ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য এএস০১এমসি ০২৪৩ নম্বরের বাস চন্দ্রপুর আইএসবিটি থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।রাত ১২ টা নাগাদ ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও ডিটক্সছড়া এলাকায় বাসটি দূর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম কমলপুর শহরের মহারানীর বাসিন্দা দ্বীপরাজ দেব্বর্মা(৩৩)। তাঁর দুই মাস আগে বিবাহ হয়েছিল। সে পরীক্ষার্থী কমিশনার দেববর্মার সম্পর্কে শ্যালক ছিলেন। ওই দুর্ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসে পরীক্ষার্থী সংখ্যা বেশি ছিল.

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top