News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভূমিধসে বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক, লামিডিং-বদরপুর পাহাড় লাইনে কয়েকটি ট্রেন বাতিল ও সময় বদল
Image

ভূমিধসে বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক, লামিডিং-বদরপুর পাহাড় লাইনে কয়েকটি ট্রেন বাতিল ও সময় বদল

গুয়াহাটি, ২ মে (হি.স.) : ভূমিধসে বিধ্বস্ত লামডিং-বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। গত কয়দিন ধরে ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টিপাতের জেরে পাহাড় লাইনে অনির্দিষ্টকালের জন্য রেলসড়ক বন্ধ হয়ে গেছে।

পাহাড়ে লাগাতার বর্ষণের দরুন হিল সেকশনের নিউজাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী ১১৬/৩/৪ কিলোমিটার এবং ১১৭ কিলোমিটারের পাশে ১৪ নম্বর টানেলের দ্বিতীয় ফেজে পাহাড় থেকে নেমে আসা জল মিশ্ৰিত ভূমিধসে সম্পূর্ণ টানেল বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া ওই অংশের ১০০ মিটার এলাকা সম্পূর্ণ জল ও মাটির তলায়।

পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে রেলওয়ে ট্র্যাকের নীচের মাটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, ধস সাফাই করে তিন-চার দিনের আগে পাহাড় লাইন সচল হওয়ার কোনও সম্ভাবনা নেই। এর পরও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লামডিং স্টেশনে নিয়ন্ত্রণ না করে নিউ হাফলং স্টেশনে নিয়ে এসেছে।

অন্যদিকে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত একমুখী স্পেশাল ট্রেনকে বদরপুর স্টেশনে নিয়ন্ত্রণ না করে নিউহারাঙ্গাজাও স্টেশন পর্যন্ত নিয়ে আসা হয়। নিউ হাফলং ও নিউহারাঙ্গাজাও স্টেশনে খাবার ও জলের অভাবে রেল যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।

তবে আজ বৃহস্পতিবার রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের তরফে কয়েকটি ট্রেন চলাচল বাতিল করার পাশাপাশি ট্রেনের সময় বদল করা হয়েছে বলে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী ১১০/৭ কিলোমিটার অংশে রেললাইনের মেরামতি ও ধস নামায় পাহাড় লাইনে ৩ মে থেকে ১০ মে পর্যন্ত ১৫৬১৫/১৫৬১৬ শিলচর-গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা উবয় দিক থেকে বাতিল করা হয়েছে। এছাড়া ৪ মে এবং ৮ মে ১৫৮৮৭/১৫৮৮৮ গুয়াহাটি-বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে।

১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেসের রঙিয়া থেকে যাত্রা বাতিল করা হয়েছে ৪ মে থেকে ৯ মে পর্যন্ত। ১৫৬১২ শিলচর-রঙিয়া এক্সপ্রেসের যাত্রা শিলচর থেকে ৫ থেকে ১০ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস ৪ মে থেকে ৮ মে পর্যন্ত গুয়াহাটি থেকে যাত্রা বাতিল করা হয়েছে। ১৫৬১৮ দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের দুল্লভছড়া থেকে ৫ মে থেকে ৯ মে পর্যন্ত বাতিল থাকবে। ১৫৬৪১/১৫৬৪২ শিলচর-নিউ তিনসুকিয়া-শিলচর এক্সপ্রেস ৪ মে এবং ৫ মে শিলচর ও নিউ তিনসুকিয়া থেকে যাত্রা বাতিল করা হয়েছে।

অন্যদিকে ০৫৬৩৮/০৫৬৩৭ শিলচর নাহরলগুন-শিলচর বিশেষ যাত্রীবাহী ট্রেনের যাত্রা ৬ মে এবং ৭ মে শিলচর ও নাহরলগুন থেকে বাতিল করো হয়েছে। তাছাড়া ১৩১৭৩ শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২ মে থেকে ৯ মে পর্যন্ত লামডিং ও আগরতলার মধ্যে যাত্রা আংশিক বাতিল থাকবে। ১৩১৭৫ শিয়ালদহ-শিলচর আগরতলা এক্সপ্রেস মে থেকে ৮ মে পর্যন্ত লামডিং ও শিলচরের মধ্যে যাত্রা আংশিক বাতিল থাকবে।

১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ কাঞ্চজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা ৪ মে থেকে ৯ মে পর্যন্ত আগরতলা থেকে লামডিং পর্যন্ত আংশিক বাতিল থাকবে। ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ এক্সপ্রেসের যাত্রা ৩ মে থেকে ১০ মে পর্যন্ত শিলচর থেকে লামডিং পর্যন্ত আংশিক বাতিল করা হয়েছে, জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

এভাবে ০৭০২৯ সেকেন্দ্রাবাদ-আগরতলা বিশেষ যাত্রীবাহী ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে সকাল ৬-টা ২০ মিনিটের পরিবর্তে ২৩.৫০ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে ৩ মে।

এদিকে নিউ হাফলঙে আটকে থাকা শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা থেকে গুয়াহাটিগামী একমুখী ট্রেনকে ১৪ টানেলের কাছে রেল লাইনের ধস সরিয়ে ট্রেন দুটিকে শিলচর ও গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top