News Flash

Image

ব্রাউন সুগার সহ আটক যুবক

আগরতলা, ১ মে : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে পশ্চিম থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।

পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পশ্চিম থানায় খবর আসে বিদুরর্কতা চৌমুহনী এলাকার বাসিন্দা দীপঙ্কর দেববর্মার বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুত আছে। সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল।দীপঙ্কর দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে আরক্ষা বাহিনী।

তিনি আরো জানিয়েছেন, বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা হবে। সাথে দীপঙ্কর দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে তাকে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top