News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কখনই এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণ সরাতে দেবে না: অমিত শাহ
Image

বিজেপি কখনই এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণ সরাতে দেবে না: অমিত শাহ

এটাওয়া, ২৮ এপ্রিল (হি.স.) : বিজেপি কখনই এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণ সরাতে দেবে না, এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রবিবার উত্তর প্রদেশের এটাওয়ায় একটি জনসভায় ভাষণে একথা বলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন যে বিজেপি দেশ থেকে এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের অবসান ঘটাতে চায়। শাহ রবিবার এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন।

বিজেপি প্রার্থী রাজবীর সিং “রাজু ভাইয়া” এর সমর্থনে এটাওয়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় অমিত শাহ আরও বলেন, নরেন্দ্র মোদী প্রতিটি দরিদ্রের জীবনযাত্রার মান বাড়ানোর কাজ করেছেন। ভাষণে তিনি ইন্ডি জোটেরও কড়া নিন্দা করেন। তিনি বলেন, এখনও পর্যন্ত অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের দুই দফায় বিরোধী দলগুলোর জোট স্পষ্ট হয়ে গিয়েছে। এই জোটের প্রধান দল এসপি একটি আসনও পাবে বলে মনে হচ্ছে না। তিনি রাজু ভাইয়াকে সাংসদ বানাতে জনগণের কাছে আবেদন জানান। তিনি এদিন আরও বলেন, এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে রাম মন্দির তৈরি করেছেন তাকে ভোট দেবেন নাকি যারা রাম ভক্তদের উপর গুলি চালিয়েছেন তাদের জয়ী করবেন। কংগ্রেস এবং এসপি রাম মন্দির নির্মাণকে আটকে রেখেছিল। সেখানে রামলালার মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী মোদী, এই কথাও এদিন উল্লেখ করেন অমিত শাহ।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top