News Flash

Image

শোণিতপুরের ঢেকিয়াজুলিতে বুনো হাতির আক্রমণে দুই বনরক্ষী সহ হত তিন

তেজপুর (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলিতে বুনো হাতির আক্রমণে দুই বনরক্ষী এবং সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুই বনরক্ষী যথাক্রমে কুলেশ্বর বড়ো ও বীরেন রাভা এবং স্থানীয় বাসিন্দা যতীন তাঁতি।

ঘটনা আজ শনিবার ভোর থেকে সকালের দিকে ঢেকিয়াজুলি বিধানসভা এলাকার ধীরাই মাজুলি গ্রামে সংঘটিত হয়েছে। পশ্চিম তেজপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) নিপেন কলিতা জানান, দলছুট একটি বুনো হাতি পার্শ্ববর্তী ঢেকিয়াজুলি জঙ্গল থেকে ধীরাই মাজুলি গ্রামে প্রবেশ করেছিল। আজ ভোরের দিকে গ্রামের বাসিন্দা যতীন তাঁতিকে পদপিষ্ট করে মেরে ফেলেছিল হাতিটি।

এ খবর পেয়ে সংশ্লিষ্ট গ্রামে হাতিটিকে তাড়াতে বনরক্ষী বাহিনীকে পাঠানো হয়েছিল। বনরক্ষীরা যখন হাতিটিকে জঙ্গলের দিকে তাড়াচ্ছিলেন, তখন আচমকা ঘুরে কুলেশ্বর বড়ো ও বীরেন রাভাকে তার শূঁড় দিয়ে ঝাপটা মেরে ফেলে দেয়। মাটিতে ফেলে দুজনকে শূঁড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মেরে ফেলে উগ্র বুনো হাতিটি। হাতির হামলায় আরও এক বনরক্ষী দিবাকর মালাকার জখম হয়েছেন বলে জানান ডিএফও। তিনি জানান, তিনজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত দিবাকরকে উদ্ধার করে তেজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে তিনি জানান।

ডিএফও নিপেন কলিতা জানান, বুনো হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালিয়েছেন বনকর্মীরা।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top