News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ ভারতীয় মহিলার
Image

আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ ভারতীয় মহিলার

নিউওর্য়াক, ২৭ এপ্রিল (হি.স. ) : আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিল কাউন্টিতে উড়ালপুল দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে পড়ে গেল ২০ ফুট নীচে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়িতে থাকা তিন ভারতীয় মহিলার। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে । স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৩ মহিলা গুজরাটের বাসিন্দা। মৃতদের নাম রেখাবিন প্যাটেল, সঙ্গীতাবিন প্যাটেল এবং মনীষাবিন প্যাটেল।

শনিবার সকালে একটি বিলাসবহুল গাড়িতে করে পরিবারের সকলে যাচ্ছিলেন ঘুরতে। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে সাউথ ক্যারোলিনার গ্রিনভিল কাউন্টি প্রদেশের কাছে। উড়ালপুলের অপর দিয়ে গাড়িটি দুরন্ত গতিতে বেপরোয়াভাবে যাচ্ছিল। সেসময় গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই সেতুর একটি দেওয়ালে ঘষা খায়। তারপর রেলিং ভেঙে ২০ ফুট নীচে আছড়ে পড়ে এসইউভিটি। দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন গুজরাটি মহিলার।

এই দুর্ঘটনার পরই গাড়িতে লাগানো ডিটেকশন সিস্টেম থেকে একটি অ্যালার্ট মেসেজ যায় মৃতদের পরিবারের কাছে। গাড়ির লোকেশন জানিয়ে তাঁরাই পুলিশকে খবর দেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল ও পুলিশ। সেই গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে তিন মহিলার দেহ। পুলিশ ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই রাস্তার সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top