News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালি কাণ্ডে তীব্র খোঁচা দিলীপের
Image

সন্দেশখালি কাণ্ডে তীব্র খোঁচা দিলীপের

পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল (হি.স.): পশ্চিমবাংলায় নেতাদের বাড়িতে ঢুকতে গেলে সেনা নামাতে হবে। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বর্ধমান দূর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বলেন, “একবার ভাবুন এখানে ভোট করাতে সিআরপিএফ আনতে হয়। আজ অস্ত্র উদ্ধারের জন্য কমান্ডো নামাতে হল। আমরা কোথায় পোঁছে গিয়েছি। পুলিশের কোনও কাজ নেই। সমাজবিরোধীরা এমন দাপাচ্ছে যে কমান্ডো আনতে হচ্ছে। এবার নেতাদের বাড়িতে ঢুকতে গেলে সেনা নামাতে হবে।”

এর পরেই বসিরহাট জেলা পুলিশকে একহাত নিয়ে তিনি বলেন, “শাহজাহান সিপিএম আমলে পিস্তল নিয়ে ঘুরত। এখন একে৪৭ আর বিদেশি অস্ত্র নিয়ে ঘুরত। ওর বাড়িই থানা ছিল। পুলিশ তো ওর কর্মচারী। যা বলত তাই করত।” বাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের থাকলেও দুপুর গড়াতেই সকলের নজর ছিল ‘শাহজাহানের গড়’ সন্দেশখালিতে। গোপন সূত্রে খবর পেয়ে, ন্যাজাট থানার অর্ন্তগত একটি মাছের ভেড়ি সংলগ্ন বাড়িতে অভিযান চালায় সিবিআই। সেই বাড়ির মেঝের নিচে আগ্নেয়াস্ত্র পেয়ে ডেকে আনা হয় এনএসজি কমান্ডোদের। উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, এমনকী পুলিশের কোল্ট রিভলভর। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top