News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচর আসনের বাবুরবাজার ভোটকেন্দ্রে বিজেপি কর্মীদের ওপর কংগ্রেসি গুণ্ডাবাহিনীর হামলা
Image

শিলচর আসনের বাবুরবাজার ভোটকেন্দ্রে বিজেপি কর্মীদের ওপর কংগ্রেসি গুণ্ডাবাহিনীর হামলা

অফিস ভাঙচুরউত্তেজনাপুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

কাটিগড়া (অসম)২৬ এপ্রিল (হি.স.) : ভোটগ্রহণ কেন্দ্রে গুণ্ডাবাহিনীর তাণ্ডব। ভোটার পরিচয় পত্র সঙ্গে না আনার জন্য ভোট প্রদানে বাধাগ্রস্ত হচ্ছেন ভোটাররা। ভোটার কার্ডের বিষয় এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় স্থাপনের বিষয়কে কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিলচর আসনের অন্তর্গত কাছাড় জেলাধীন কাটিগড়ার বাবুরবাজারে।

আজ শুক্রবার সকালে ভোট কেন্দ্রের সংলগ্ন স্থানে বিজেপির কার্যালয় স্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এমন-কি ছিঁড়ে ফেলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানার সহ আনুষঙ্গিক ফ্ল্যাক্স লিফলেট প্রভৃতি। অফিসের চেয়ার টেবিল ভেঙে চুরমার করে দিয়েছে বিরোধী কংগ্রেসর মদতপুষ্ট গুণ্ডাবাহিনী।

কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিহাড়ার পার্শ্ববর্তী বাবুরবাজারে সকাল আনুমানিক সকাল ৯-টা নাগাদ ৫১২ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে ভোট চলাকালীন আচমকা পরিস্থিতি বিগড়ে যায়। ভোটকেন্দ্র সংলগ্ন স্থানে বিজেপি দলের কার্যালয় স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। এছাড়া এদিন কিছু সংখ্যক ভোটার তাঁদের পরিচয়পত্র সঙ্গে না আনায় পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে বিজেপি কার্যালয়ের চেয়ার টেবিল সহ অফিসের আসবাবপত্র। ছিঁড়ে ফেলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানারও।

জানা গেছে, কংগ্রেসের কট্টর সমর্থকের একটি দল নিজেদের পেশিবল জাহির করতে গিয়ে বিজেপি কার্যকর্তা ও সমর্থকদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যেই গোটা ভোটকেন্দ্র ও সংলগ্ন এলাকায় লংকাকাণ্ডের পরিস্থিতি দেখা দেয়। যার ফলে শান্তিপ্রিয় ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।

স্পর্শকাতর বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে এমন হিৎসাত্মক ঘটনার পেছনে কংগ্রেসের কিছু সংখ্যক উগ্র মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের দায়ী করেছেন বিজেপি কর্মীরা। হিংসাত্মক এই ঘটনার খবর পেয়ে কালাইন থানার ওসি এবং বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ আধাসামরিক বাহিনীর জওয়ানরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজেপির স্থানীয় নেতারা জানিয়েছেন, অবাঞ্ছিত এ ধরনের ঘটনার জন্য দায়ী দুষ্কৃতীদের চিহ্ণিত করা হয়েছে। কংগ্রেসের সমর্থক এই সব দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে থানায় এফআইআর দায়ের করা হবে বলে জানান বিজেপি নেতা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়াও চলছে।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top