News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে আগামীকাল শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে : রিটার্নিং অফিসার
Image

২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে আগামীকাল শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে : রিটার্নিং অফিসার

আগরতলা, ২৫ এপ্রিল : আগামীকাল ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে ভোটগ্রহণ করা হবে। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ ধলাই জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ। সাংবাদিক সম্মেলনে তিনি ভোটারদের উৎসবের মেজাজে, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। 

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামীকাল সকাল থেকেই ভোটকর্মীরা তাদের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সেরে নেবেন। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইতিমধ্যেই জেলার সকল ভোটকেন্দ্রগুলিতে ভোটগ্রহণ কর্মীরা পৌঁছে গেছেন। তিনি জানান, ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে মোট ভোটার রয়েছেন ১৩,৯৬,৭৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭,০২,৫১১ জন, মহিলা ভোটার ৬,৯৪,২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। এই সংসদীয় ক্ষেত্রে প্রায় ১৬ হাজারের বেশি ব্লু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাংবাদিক সম্মেলনে রিটার্নিং অফিসার আরও জানান, ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের অন্তর্গত ৩০টি বিধানসভা ক্ষেত্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১,৬৬৪টি। এরমধ্যে মডেল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৬১টি, মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৬৭টি, দিব্যাঙ্গজন পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩০টি এবং যুবদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩০টি। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের সুবিধার জন্য পানীয়জলের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, দিব্যাঙ্গজন ভোটারদের জন্য র‍্যাম্প, শৌচালয় এবং শেডের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও দিব্যাঙ্গজন এবং প্রবীণ নাগরিকদের জন্য ভোটকেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে রাজ্যে গরমের অবস্থা চিন্তা করে প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রে পানীয়জলের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে সকল অভিযোগ এসেছিল তা ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়। ভোটারদের সুবিধার জন্য প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য কমপ্লেইন রিড্রেসাল অফিসার নিযুক্ত করা হয়েছে। ভোটার বা সংশ্লিষ্ট সকলেই তাদের যে কোনও ধরনের অভিযোগ তাদের কাছে জানাতে পারবেন। এছাড়াও এক্ষেত্রে জেলা হেল্পলাইন নম্বর হলো ১৯৫০। ভোটগ্রহণের সময় একজন ভোটার তার ভোটার সচিত্র পরিচয়পত্র ছাড়াও ১১টি পরিচয়পত্র দেখিয়ে ভোটদান করতে পারবেন। এগুলি হলো আধার কার্ড, প্যান কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, সার্ভিস আইডি কার্ড, ছবি সহ ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের পাসবই, হেলথ ইনস্যুরেন্সের স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের ডকুমেন্ট এবং এমএনরেগা জবকার্ড। 

তিনি জানান, এই সংসদীয় ক্ষেত্রের ৪৯-ছাওমনু (এসটি) বিধানসভা ক্ষেত্রে ৬টি ভোটগ্রহণ কেন্দ্র সবচেয়ে বেশি দুর্গম বলে চিহ্নিত করা হয়েছে। এই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটকর্মীদের জন্য সমস্ত ধরনের সুব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top