News Flash

  • Home
  • প্রধান খবর
  • সপা-কংগ্রেসের ইন্ডি জোটের জন্য নিজেদের ভোটব্যাঙ্কই বিশেষ : প্রধানমন্ত্রী
Image

সপা-কংগ্রেসের ইন্ডি জোটের জন্য নিজেদের ভোটব্যাঙ্কই বিশেষ : প্রধানমন্ত্রী

আগ্রা, ২৫ এপ্রিল (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকেও। বৃহস্পতিবার উত্তর প্রদেশের আগ্রায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মোদীর গ্যারান্টি সবকা সাথ, সবকা বিশ্বাস। কিন্তু সপা-কংগ্রেসের ইন্ডি জোটের জন্য নিজেদের ভোটব্যাঙ্কই বিশেষ।”

আগ্রার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “বিজেপি গ্রামীণ দরিদ্রদের জন্য একটি বড় দৃষ্টিভঙ্গি এবং বড় লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।” মোদীর কথায়, “কিছু শক্তি ভারতের শক্তি বৃদ্ধিকে পছন্দ করছে না। এখন যেমন এখানে প্রতিরক্ষা করিডর তৈরি হওয়ায় দেশের সেনাবাহিনীকে স্বাবলম্বী করে, বিশ্বে রফতানির জন্য প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কিন্তু, সমগ্র বিশ্বে অস্ত্রের যে দালাল আছে, যারা পুরনো সরকারে ঘুষ দিয়ে নিজেদের কাজ হাসিল করতে পারদর্শী হয়ে উঠেছিল এবং পুরনো সরকারে বসে থাকা লোকজনও এই ক্রিম খেত। এই ধরনের সমস্ত মানুষ এখন বিরক্ত এবং খুব রাগান্বিত। তাঁরা চায় না ভারতের সেনাবাহিনী স্বাবলম্বী হোক। তাই তারা মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই শক্তিগুলিকে থামাতে, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, দেশের নিরাপত্তার জন্য, বিজেপি এবং এনডিএ সরকারকে আরও একবার আনা খুব প্রয়োজন।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top