News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিফু আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় মন্ত্রী নন্দিতা এবং সিইএম দেবোলালের
Image

ডিফু আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় মন্ত্রী নন্দিতা এবং সিইএম দেবোলালের

হাফলং (অসম), ২৩ এপ্রিল (হি.স.) : ডিফু লোকসভা আসনে বিজেপি প্রার্থী অমরসিং তিসুর হয়ে মঙ্গলবার প্রচারে ঝড় তুললেন রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।

মঙ্গলবার ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও এবং হাফলং শহরে দুটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা ও সিইএম দেবোলাল গার্লোসা। নির্বাচনী জনসভায় মন্ত্রী নন্দিতা গার্লোসা বিজেপি প্রার্থী অমরসিং তিসুকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

জনসভায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য বিজেপি প্রার্থী অমরসিং তিসুকে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার আহ্বান জনান সবাইকে। তিনি বলেন, নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হলে কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলার উন্নয়ন তরান্বিত হবে।

তিনি এদিন নির্বাচনী জনসভায় এপিএইচএলসি প্রার্থী জনইংতি কাথারের সমালোচনা করে বলেন, বিজেপি সরকার নাকি ষষ্ঠ তফশিলি উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জনইংতি কাথার। কিন্তু এতে ইভিএমে ডিমা হাসাও জেলায় কোনও প্রভাব পড়বে না বলে দাবি করে দেবোলাল বলেন ষঠ তফশিলিকে রক্ষা করলে একমাত্র নরেন্দ্র মোদীই করবেন। ষষ্ঠ তফশিলিকে শক্তিশালী করতে বিজেপি সরকার কাজ করছে।

দেবোলাল বলেন, জনইংতি কাথার উপজাতি অ-উপজাতি, অসমিয়া অ-অসমিয়া কার্ড খেলে নির্বাচনে জয়ী হতে চাইছেন। তিনি বলেন, ডিমা হাসাও জেলায় বিজেপির সঙ্গে কোনও দলের লড়াই নেই। ডিমা হাসাও জেলায় কংগ্রেস ও এপিএইচএলসি পাঁচ-পাঁচ হাজার করে ভোট পাবে। হাফলং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমরসিং তিসু এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করেন দেবোলাল গার্লোসা।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top