News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনালে আজ এগিয়ে চলো, এ.ডি নগরের লড়াই
Image

সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনালে আজ এগিয়ে চলো, এ.ডি নগরের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নতুন ফাইনালে নতুন মুখ। সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি আসরের ফাইনালে যে দুটো দল পরস্পরের মুখোমুখি হয়েছিল, ৫০ ওভারের ম্যাচে ঠিক সেই দুটি দলই সেমিফাইনালে ছিটকে গেছে। নতুন দুটি দল পরস্পরের মুখোমুখি হবে খেতাবি লড়াইয়ে। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এগিয়ে চলো সংঘ ও এ.ডি নগর প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, এবারের আসরে অংশগ্রহণকারী মোট ১১ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল অর্থাৎ চারটি দলকে নিয়ে মূল পর্ব তথা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বামুটিয়ায় তালতলা স্কুল মাঠে ২১ এপ্রিল রবিবার প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সংঘ ৪ উইকেটের ব্যবধানে ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে ব্লাড মাউথ ১৬০ রানে ইনিংস শেষ করলে জবাবে এগিয়ে চলো সংঘ ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। পরদিন সোমবার মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে অপর সেমিফাইনালে এডি নগর প্লে সেন্টার লো স্কোরিং ম্যাচে ৭ উইকেটে জুট মিল কোচিং সেন্টারকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। জুটমিল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ৫২ রানে ইনিংস শেষ করলে জবাবে এডি নগর প্লে সেন্টার জয়ের লক্ষ্যে পৌঁছায় ৩ উইকেট হারিয়ে। ‌ আগামীকাল এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম এডি নগর প্লে সেন্টারের মধ্যে সিনিয়র মহিলাদের ক্রিকেট ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে প্রচুর দর্শকাগম ঘটবে বলে অনুমান করা যাচ্ছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top