ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নতুন ফাইনালে নতুন মুখ। সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি আসরের ফাইনালে যে দুটো দল পরস্পরের মুখোমুখি হয়েছিল, ৫০ ওভারের ম্যাচে ঠিক সেই দুটি দলই সেমিফাইনালে ছিটকে গেছে। নতুন দুটি দল পরস্পরের মুখোমুখি হবে খেতাবি লড়াইয়ে। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এগিয়ে চলো সংঘ ও এ.ডি নগর প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, এবারের আসরে অংশগ্রহণকারী মোট ১১ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল অর্থাৎ চারটি দলকে নিয়ে মূল পর্ব তথা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বামুটিয়ায় তালতলা স্কুল মাঠে ২১ এপ্রিল রবিবার প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সংঘ ৪ উইকেটের ব্যবধানে ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে ব্লাড মাউথ ১৬০ রানে ইনিংস শেষ করলে জবাবে এগিয়ে চলো সংঘ ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। পরদিন সোমবার মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে অপর সেমিফাইনালে এডি নগর প্লে সেন্টার লো স্কোরিং ম্যাচে ৭ উইকেটে জুট মিল কোচিং সেন্টারকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। জুটমিল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ৫২ রানে ইনিংস শেষ করলে জবাবে এডি নগর প্লে সেন্টার জয়ের লক্ষ্যে পৌঁছায় ৩ উইকেট হারিয়ে। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম এডি নগর প্লে সেন্টারের মধ্যে সিনিয়র মহিলাদের ক্রিকেট ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে প্রচুর দর্শকাগম ঘটবে বলে অনুমান করা যাচ্ছে।

সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনালে আজ এগিয়ে চলো, এ.ডি নগরের লড়াই
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















