News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কমলপুরে জনসভা
Image

ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কমলপুরে জনসভা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২২ এপ্রিল: ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বানে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদিনই প্রচারে অংশ গ্রহন করেছেন নেতৃত্বরা। কমলপুর মহকুমার সদর থেকে দূরবর্তী পাহাড়ী জনপদের রামগুনা রিয়াং পাড়া, সিম্বুকচক রিয়াং পাড়া এবং আশাপূর্ণের ত্রিপুরী পাড়ায় পর পর তিনটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সভাগুলিতে বক্তব্য রাখেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব অঞ্জন দাস, বদরবোম হালাম,ব্রজেন্দ্র দাস, রাজকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

বক্তারা বলেন বিজেপির সব ব্যানার, হোর্ডিং -এ লেখা হচ্ছে এবং বক্তৃতায় বলা হচ্ছে মোদির গ্যারিন্টি। এই গ্যারিন্টির মানে কি? মানে হচ্ছে: মানুষকে মিথ্যে কথা বলে ধোঁকা দেওয়া। আর রাম নামের ঘুম পাড়ানি ঔষধ খাইয়ে জনগণের ভোট পাওয়া। পাখির ডিম ফুটলে পাখির বাচ্চা জন্মানোর গ্যারিন্টি থাকে। কিন্তু জাল ডিগ্রিধারীর গ্যারিন্টি মানেই মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতির গ্যারিন্টি, এটাই মোদির গ্যারিন্টি। আর ত্রিপুরার ৬ বছরের লাগাতর অপশাসনের শিকারে মানুষ ক্ষুব্দ বলে দাবি করেন বিরোধীরা। এই সমস্যা গুলি থেকে পরিত্রাণ পেতে ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষেই ভোট দান করার আহবান করেন নেতৃত্বরা এদিন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top