News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস দল বরাবরই রাম বিরোধী ও সনাতন বিরোধী : জে পি নাড্ডা
Image

কংগ্রেস দল বরাবরই রাম বিরোধী ও সনাতন বিরোধী : জে পি নাড্ডা

বিলাসপুর, ২২ এপ্রিল (হি.স.): কংগ্রেস দল বরাবরই রাম বিরোধী ও সনাতন বিরোধী। কটাক্ষ করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার ছত্তিশগড়ের লোরমিতে আয়োজিত এক জনসভায় নাড্ডা বলেছেন, “ইউপিএ-র মনমোহন সিং সরকারের সময়, তাঁরা আদালতে একটি হলফনামা দিয়েছিল যে রাম কাল্পনিক এবং কোনও ঐতিহাসিক অস্তিত্ব নেই। এখন ট্রাস্ট তাঁদের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, কিন্তু তাঁরা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।”

নাড্ডা বলেছেন, “এখন মোদীজির নেতৃত্বে ভারত একাদশ অবস্থান থেকে লাফিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এখন আপনারা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাবেন এবং ২ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।” নাড্ডার কথায়, এখন মোদীজির নেতৃত্বে ৪ কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। এসব বাড়ি সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। আপনারা আবার মোদীজিকে প্রধানমন্ত্রী বানান এবং আমরা ৫ বছরে আরও ৩ কোটি বাড়ি তৈরি করা হবে।”

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top