হাওড়া, ২১ এপ্রিল (হি.স.): হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের কাছাড়িপাড়ায়। জানা গিয়েছে, এদিন সকালে জাতীয় সড়কের কলকাতাগামী লেন দিয়ে যাচ্ছিলেন ওই সাইকেল আরোহী। সেই সময় পিছন দিক থেকে এসে একটি লরি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ বাদেই পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঘাতক লরি এবং চালককে আটক করা হয়েছে। মৃত সাইকেল আরোহীর পরিচয় এখনও জানা যায়নি।

বাগনানে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের
Tags:
Releated Posts
মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা
তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…
আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের
তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…
বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন
নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…
কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১
গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…


















