News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিক ইতিহাসে স্বর্ণালি অধ্যায়ের অপেক্ষার প্রহর গুনছে দেশ, আজ ফাইনালে দীপা
Image

অলিম্পিক ইতিহাসে স্বর্ণালি অধ্যায়ের অপেক্ষার প্রহর গুনছে দেশ, আজ ফাইনালে দীপা

Dipa Karmakarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ গোটা দেশ সহ ত্রিপুরা অলিম্পিক ইতিহাসে স্বর্ণালি অধ্যায়ের অপেক্ষায় প্রহর গুনছে৷ সোনার মেয়ে দীপা কর্মকার রবিবার রিওতে অলিম্পিকে জিমন্যাস্টিক ইভেন্টে ফাইনালে লড়বে৷ প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে দেশের হয়ে লড়ছেন দীপা৷ ১৪ আগস্ট রাত ১১টা ১৭ মিনিটে ভল্টে নামবে সোনার মেয়ে৷
গোটা দেশ এখন তাঁকিয়ে রয়েছে দীপার দিকে৷ রাজ্যে দীপাকে নিয়ে সর্বত্র চরম উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ প্রার্থনা ও শুভেচ্ছা জানাতে কেউই খামতি রাখছেন না৷ অলিম্পিকের ইতিহাসে এক নতুন অধ্যায়ের রচনা হবে কিনা সেদিকেই নজর সকলের৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সকলেই দীপার সাফল্য কামনা করেছেন৷
রবিবার লক্ষ্যে কড়া অনুশীলন করেছেন দীপা৷ কোচ বিশ্বেশ্বর নন্দী কোন ঘাটতি রাখতে চাইছেন না৷ বিশ্বের এতবড় ইভেন্টে স্থান পাওয়া এক বিশাল প্রাপ্তি৷ ফলে, দীপাকে ঘিরে প্রত্যাশাও অনেক বেড়ে গেছে৷ দেশের প্রান্তিক রাজ্য থেকে বিশ্বের এত বড় মঞ্চে গিয়ে পৌঁছানো নিঃসন্দেহে গর্বের৷ রাজ্যবাসী সহ গোটা দেশবাসী দীপাকে নিয়ে গর্ব করছেন৷
ইতিমধ্যে অবশ্য প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত লড়াইয়ের ফাইনালে ওঠে দীপা ইতিহাস গড়ে ফেলেছে৷ যোগ্যতা অর্জনের লড়াইয়ে ১৪৮৫ পয়েন্ট নিয়ে দীপা ভলন্টিংয়ের ৮ জনের তালিকায় স্থান করে নেয়৷
দীপা নিজেও জানে তাকে ঘিরে রাজ্য সহ গোটা দেশের প্রত্যাশা অনেক৷ তবে, পদক জিততেই পারবে সেই দাবি দৃঢ়তার সাথে দীপা বলতে পারছে না৷ কিন্তু পদক জয়ের জন্য কোন খামতি রাখবে না দীপা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top