News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে আজ সদর বি-গন্ডাছড়া, বিশালগড়-উদয়পুর
Image

রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে আজ সদর বি-গন্ডাছড়া, বিশালগড়-উদয়পুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চার জেলার চার দল সেমিফাইনালে খেলছে আগামীকাল। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের আসর এখন অন্তিম পর্যায়ে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে সদর বি খেলবে গন্ডাছড়া মহকুমা দলের বিরুদ্ধে। একই সময়ে টিআইটি গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে বিশালগড় ও উদয়পুর মহকুমা দল পরস্পরের মুখোমুখি হবে। বিজয়ী দুই দল আগামী ২৪ ও ২৫ এপ্রিল দুদিনের ফাইনাল ম্যাচে ইনিংসের খেলায় পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, গ্রূপ এ থেকে সদর বি এবং গ্রুপ ডি থেকে বিশালগড় অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। গ্রুপ সি এবং ডি থেকে যথাক্রমে গন্ডাছড়া এবং উদয়পুর চার ম্যাচের মধ্যে তিনটি করে ম্যাচে জয়ী হলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সেমিফাইনালে দক্ষতা এবং ক্রিকেট শৈলীর বিচারে কোনও দল কাউকে ছাড়তে নারাজ। ক্রিকেটপ্রেমীরা আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এবং টি আই টি মাঠে দুটো জমজমাট সেমিফাইনাল ম্যাচ দেখবে বলে অনুমান।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top