News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে আগামীকাল ৪ জেলার চার দল
Image

রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে আগামীকাল ৪ জেলার চার দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যজুড়ে ক্রিকেট হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের জমজমাট আসর শেষে, অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের আসর এখন অন্তিম পর্যায়ে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে সদর বি খেলবে গন্ডাছড়া মহকুমা দলের বিরুদ্ধে। একই দিনে টিআইটি গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে বিশালগড় ও উদয়পুর মহকুমা দল পরস্পরের মুখোমুখি হবে। বিজয়ী দুই দল আগামী ২৪ ও ২৫ এপ্রিল দুদিনের ফাইনাল ম্যাচে ইনিংসের খেলায় পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, গ্রূপ এ থেকে সদর বি এবং গ্রুপ ডি থেকে বিশালগড় অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। গ্রুপ সি এবং ডি থেকে যথাক্রমে গন্ডাছড়া এবং উদয়পুর চার ম্যাচের মধ্যে তিনটি করে ম্যাচে জয়ী হলেও রান রেটের নিরিখে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top