News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে ছা- মনু বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত
Image

ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে ছা- মনু বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছেন কংগ্রেস সিপিএম উভয় দলের নেতৃবৃন্দ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং-এর সমর্থনে ছামনু বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় আসা কর্মী সমর্থকরা ছামনু এলাকার বিভিন্ন স্হান পরিক্রমা করে সভাস্হলে মিলিত হন। সভায় প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরাকে সভাপতি করে সভার কাজ শুরু হয়।

এই সভায় কংগ্রেস দলের পক্ষ থেকে করমছড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল  তার ভাষনে সিপি,এম এর সাথে কেন কংগ্রেস এর জোট করা হয়েছে তা বর্ণনা করেন। নীতি আদর্শের জন্য জোট,মোদি সরকারের দশ বছরের রাজত্বে অর্থ নৈতিক অবস্হা ভেঙ্গে পড়েছে, গনতন্ত্র নেই, স্বাধীনতা নেই। মোদির শাসনে মিত্র দেশ গুলি শত্রু হয়েছে। ইন্ডিয়া জোট করেছে মোদি সরকারকে উৎখাত করতে হবে। বিজেপি যারা করেন,তারা মথার সাথে সমযোতা করেছে। মথার যোগ্য লোক থাকা সত্ত্বেও,বাইরে থেকে এনে বোন কে প্রার্থী করেছে।

রান্খল আর বলেন,যে আমি মথা বিরোধী নই।বিজেপির চিহ্ন দিয়ে মথার প্রার্থী। যার ফলে ক্ষোভে জায়গায় জায়গায়,মথার কর্মী সমর্থকরা চুপ চাপ বসে আছেন। বিজেপি বর্তমান সাংসদ রেবতি ত্রিপুরাকে বঞ্চিত করে প্রদুৎ এর বোনকে প্রার্থী করেছে। মথার মনোনিত প্রার্থী জিতলেও বাইরে থাকবেন। আর হারলেও রাজ্যের বাইরে থাকবেন। তাই রাজ্যের স্বার্থে সংসদে কথা বলার জন্য ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ভোট দেবার আবেদন জানান।

রাজ্যের বিরোধী দল নেতা তথা সিপিএম- এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, তার ভাষনে  বিজেপির বিরুদ্ধে কামান দাগালেন। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বনধিকার, খাদ্য নিরাপত্তা রেগার কাজ কিছুই থাকবেনা। বাঁচার অধিকার থাকবেনা, মানুষ কে সর্বনাশের দিকে ঠেলে দেবে।এই সরকার বানানোর ভোট নয়, দেশরক্ষা,খাওয়া পড়ার,জায়গাজমি রক্ষার ভোট। তাই ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষেই ভোটদান করার আহবান করেন তিনি।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top