News Flash

  • Home
  • দিনের খবর
  • ইমফল পশ্চিমের ইরোইসেম্বা ভোটকেন্দ্রে হিংসা, পুনর্ভোটের দাবি কংগ্রেসের
Image

ইমফল পশ্চিমের ইরোইসেম্বা ভোটকেন্দ্রে হিংসা, পুনর্ভোটের দাবি কংগ্রেসের

ইমফল, ১৯ এপ্রিল (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিমের ইরোইসেম্বা ভোটকেন্দ্রে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত কংগ্রেস এজেন্টদের ভোটকেন্দ্র ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ায় সহিংসতা ছড়িয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ৷

ঘটনা আজ সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ ঘটেছে। কংগ্রেসের অভিয়োগ, সশস্ত্র দুর্বৃত্তরা বিজেপি-আশ্রিত। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোটকক্ষ থেকে কংগ্রেস এজেন্টদের বের হয়ে যাওয়ার হুমকি দিতে থাকে। কংগ্ৰেসের এজেন্টরা রোখে দাঁড়ালে ব্যাপক মারপিট হয়। কংগ্ৰেসের পক্ষ থেকে ওই কেন্দ্রে পুনর্ভোটের দাবি জানানো হয়েছে।

এদিকে ঘটনাস্থলে হাজির জনৈক পুলিশ অফিসার জানান, ঘটনাটি সহিংস মোড় নিলে ভোটাররা ভোটিং মেশিনে ভাঙচুর চালান। ভোটকেন্দ্রের ভিতর থেকে সমস্ত আসবাবপত্র এবং ভোট সরঞ্জাম বাইরে ছুঁড়ে ফেলতে থাকেন তাঁরা। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক ক্ষতি এবং ব্যাঘাত ঘটে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top