News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহর আবেদনের বিরোধিতা করে কুণাল লিখলেন, “বিজেপিকে ভোট নয়”
Image

অমিত শাহর আবেদনের বিরোধিতা করে কুণাল লিখলেন, “বিজেপিকে ভোট নয়”

কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.) : সামাজিক মাধ্যমে অমিত শাহর আবেদন যুক্ত করে সেটির বিরোধিতা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। লিখলেন, “বিজেপিকে ভোট নয়”। শুক্রবার কুণাল এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছেন। কারণ, ১) দারিদ্র বিমোচন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সেরা। কেন্দ্র বকেয়া টাকা দেয় না।২) অনুপ্রবেশ আটকানো অমিত শাহর দফতর ও বিএসএফের কাজ।৩) দুর্নীতিতে সেরা বিজেপি। শুভেন্দুসহ সারা দেশের যাদের বিজেপি চোর বলে তদন্ত চেয়েছিল, পরে তাদের দলে নিয়ে নেতা করেছে।৪) মা বোনেদের সম্মান তৃণমূল দেয়। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাটের বিলকিস, মণিপুর তো বিজেপির ইতিহাস। অমিতজি, আপনি ব্রিজভূষণের পাশে থাকেন, দেশের সোনার মেয়েদের বিচার দেন না। এসবের জন্যেই বিজেপিকে ভোট নয়।”

এদিন তিনি অমিত শাহ–র যে আবেদন যুক্ত করেছেন, তাতে লেখা, “পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে। আমি জনগণের কাছে এমন একটি সরকার গঠনের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যারা একেবারে নিম্নস্তরে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলিকে নিশ্চিত করবে, অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে এবং মহিলাদের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা দেবে”।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top