News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০ ঘণ্টা ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল বিদ্যুৎ শূন্য
Image

২০ ঘণ্টা ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল বিদ্যুৎ শূন্য

আগরতলা, ১৮ এপ্রিল : ২০ ঘণ্টা ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল বিদ্যুৎ শূন্য।বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার কারণে হাসপাতালের রোগীদের দুৰ্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকার ফলে গতকাল সন্ধ্যা থেকে হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা ও ডায়ালাইসিস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ হালকা বাতাসের ফলেই ঊনকোটি জেলা হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাবার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাই কম্পিউটার সংস্থার সাথে দীর্ঘক্ষন যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরবর্তী সময় সাই কম্পিউটার সংস্থাকে বিষয়টি জানালে তারা রাতে এসে জেলা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়নি। আজ বেলা ১২টা পর্যন্ত সাই কম্পিউটার সংস্থার তরফ থেকে হাসপাতালে কেউ আসেনি। বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে সম্পূর্ণরূপে সিটি স্ক্যান ও ডায়ালাইসিস পরিষেবা বন্ধ।জেলা হাসপাতালে জেনারেটর পরিষেবা থাকলেও সমস্ত হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পরিসেবা দেওয়া সম্ভব নয়।

রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা জানিয়েছেন, গতকাল থেকে বিদ্যুৎ না থাকার ফলে প্রচন্ড গরমে তারা হাঁসফাঁস করছেন। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার সংস্থা যদি অতিসত্বর তাদের পরিষেবা স্বাভাবিক না করে তাহলে এই ঝড়ের মরশুমে ঊনকোটি জেলা হাসপাতাল মৃত্যুপুরীতে পরিণত হবে বলে জানান তিনি।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top