News Flash

  • Home
  • খেলা
  • নির্ণায়ক ম্যাচে জয় ছিনিয়েগ্রুপ চ্যাম্পিয়ন ব্লাডমাউথ
Image

নির্ণায়ক ম্যাচে জয় ছিনিয়েগ্রুপ চ্যাম্পিয়ন ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নির্ণায়ক ম্যাচে ব্লাড মাউথ জয়ী। তাও ১৯২ রানের বিশাল ব্যবধানে। তরুণ সংঘের মতো শক্তিশালী দলকে হারিয়ে। উল্লেখিত এই জয়ের সুবাদে ব্লাড মাউথ মূলতঃ সিনিয়র মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়নের শিরোপা পেয়ে সেমিফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবারে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে গুরুত্বপূর্ণ ম্যাচে‌ ব্ল্যাকমাউথ ক্লাব ১৯২ রানের ব্যবধানে পরাজিত করেছে। ‌ সকালে ম্যাচ শুরুতে টস জিতে ব্লাড মাউথ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে তরুণ সংঘের ইনিংস গুটিয়ে যায় ৯০ রানে। অন্তরা দাসের ৩৯ রান এবং অনামিকা দাসের ৩৪ রান উল্লেখযোগ্য। পূজা পাল ৫২ বল খেলে বারোটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৭ রাম সংগ্রহ করে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে অপরাজিত ভূমিকায় পেভেলিয়নে ফিরে। তরুণ সংঘের পুষ্পা সিনহা দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘের ব্যাটার্সরা ব্লাডমাউথের অন্বেষা, অন্তরাদের বোলিং দাপটে তরুণ সংঘ তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারে নি। অন্বেষা দাস ২৩ রানে চারটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পেয়েছে। অন্তরা দাস পেয়েছে দুটি উইকেট।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top