News Flash

  • Home
  • খেলা
  • কসমোপলিটনকে নকআউট করে সেমিফাইনালে জয়নগর ক্রিকেট ক্লাব
Image

কসমোপলিটনকে নকআউট করে সেমিফাইনালে জয়নগর ক্রিকেট ক্লাব

জে সি সি-‌১১৩/‌৯

কসমোপলিটন-‌৯৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। হেরে বিদায় নিতে হলো কসমোপলিটন ক্লাবকে। জয়ী জেসিসি পৌঁছুলো শেষ চারে। সেমিফাইনালে সুপার ডিভিশন লিগ ক্রিকেট জয়ী সংহতির বিরুদ্ধে খেলবে জে সি সি। ১৭ এপ্রিল পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে সোমবার জে সি সি ২০ রানে পরাজিত করে কসমোপলিটন ক্লাবকে। জে সি সি‌-‌র গড়া ১১৩ রানের জবাবে কসমোপলিটন ৯৩ রান করতে সক্ষম হয়। দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই কসমোপলিটনের বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বিশ্বজিৎ পালের ছেলেরা। দল নির্ধারিত ওভারে মাত্র ১১৩ রান করেত সক্ষম হয়। দলের পক্ষে রিমন সাহা ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, পারভেজ সুলতান ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, শুভম ঘোষ ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং শুভম রাই ২১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কসমোপলিটনের পক্ষে অভিজিৎ চক্রবর্তী ২৭ রানে ৩ টি, চন্দন রায় ১৫ রানে এবং আয়ুষ চৌহান ১৯ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় কসমোপলিটন।‌ একসময় ৬ রানে ৩ উইকেট হারিয়ে ছিলো চাপে। শেষ পর্যন্ত ওই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি। দল গুটিয়ে যায ৯৩ রানে। দলের পক্ষে শুভ্রজিৎ দাস ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, ধনবীর সিং ২৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮, আয়ুষ চৌহান১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং শঙ্কর পাল ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। জে সি সি-‌র পক্ষে অনিকেত শর্মা ৯ রানে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ৩১ রানে ২ টি করে উইকেট দখল করেন। ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top