News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বছরের প্রথম দিনেই উত্তর জেলায় ফের চোরের আতঙ্ক
Image

বছরের প্রথম দিনেই উত্তর জেলায় ফের চোরের আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের শরৎপল্লীতে নববর্ষের দিন  দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধর্মনগর জুড়ে চোরের দলের দৌরাত্ম শুরু হয়েছে। তাই ধর্মনগরের সাধারণ মানুষের মধ্যে  হতাশ ভাব প্রকট হয়ে উঠছে। রবিবার  চুরি সংগঠিত হলো তা বিস্ময়কর বলা যায়। ধর্মনগরের শরৎপল্লীর বাসিন্দা নারায়নী ভট্টাচার্য দুপুর আড়াইটায় বাড়িতে তালা দিয়ে উনার নিকট আত্মীয় এর বাড়ি রাজবাড়িতে যান। এখান থেকে সন্ধ্যা ৬ টায় বাড়িতে এসে দরজা খুলতে গিয়ে দেখেন গ্রিলের তালা ভাঙ্গা। ভেতরে লাইট জ্বলছে। সাথে সাথে আশপাশের সকলকে খবর দেন এবং ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। দেখা যায় এই অল্প সময়ের ব্যবধানে তার ঘরের ভেতর থেকে প্রায় ৪০ হাজার টাকা সহ একটি মোবাইল ,কিছু সোনা দানা নিয়ে তছনছ করে গেছে তার ঘরকে। পুলিশ নিয়ম রক্ষার্থে সেখানে গিয়ে একটি জেনারেল ডায়েরি করে এবং তদন্ত হবে বলে আশ্বাস দিয়ে চলে যায়।  দুপুরে বিকালে সন্ধায় চুরি এখন ধর্মনগরের বুকে স্বাভাবিক ঘটনার রূপ নিচ্ছে বলে সাধারণ মানুষের অভিমত।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top