News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উত্তর ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন
Image

ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উত্তর ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ এপ্রিল:  নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিলেও উত্তর ত্রিপুরা জেলায় বিরোধীদের প্রচারে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে গুরুত্ব অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হল উত্তর জেলায়।
পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ এর সমর্থনে উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপির দ্বারা সভা করতে প্রতিকূলতার সৃষ্টি করা হচ্ছে। এই প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ইন্ডিয়া জোটের পক্ষে উত্তর ত্রিপুরা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, জাতীয় কংগ্রেস দলের রাজ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের উপস্থিতিতে এই ডেপুটেশন দেওয়া হয়।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জিরো ভায়োলেন্স যে জারি করা হয়েছে তা উত্তর জেলায় সংরক্ষিত হচ্ছে না। ধর্মনগর পানিসাগর এবং যুবরাজ নগরে ইন্ডিয়া জোটের পক্ষে সভা করতে গেলেই বিজেপির আশ্রিত সমর্থকদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটা সভায় ভিডিওগ্রাফি করার কথা তাদের জানা নেই ইন্ডিয়া জোটের পক্ষে কেন ভিডিওগ্রাফি হচ্ছে না বা হলেও তা দেখে নির্বাচন কমিশন কেন উপযুক্ত আদেশ প্রদান করতে পারছে না। তাই আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপত্তা দিয়ে যাতে করা যায় তার জন্য উত্তর জেলা চ্যাপ্টারের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে এই ডেপুলেশন প্রদান করা হয়।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top