News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামনবমীতে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত ১১টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে : চম্পত রাই
Image

রামনবমীতে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত ১১টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে : চম্পত রাই

অযোধ্যা, ১৫ এপ্রিল (হি.স.) : রামনবমীতে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত ১১টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে, একথা জানান শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। 

তিনি সোমবার একটি সংবাদিক সম্মেলনে রাম নবমী উৎসব উপলক্ষ্যে রামলালার মন্দিরে আয়োজিত কিছু ব্যবস্থা সম্পর্কে তথ্য দেন। তিনি জানান, শ্রী রাম জন্মভূমি মন্দিরে মঙ্গল আরতির পর ব্রহ্ম মুহূর্তে একইসঙ্গে চলবে অভিষেক, শৃঙ্গার ও দর্শন। শৃঙ্গার আরতি হবে ভোর ৫ টায়। শ্রীরামলালার দর্শন ও যাবতীয় পূজার্চনা চলবে আগের মতোই। তিনি জানান, দর্শনের সময় বাড়িয়ে ১৯ ঘণ্টা করা হয়েছে, যা চলবে মঙ্গলারতি থেকে রাত ১১টা পর্যন্ত। ভগবানকে চারবার ভোগ নিবেদনের জন্য পর্দা মাত্র পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকবে। পর্দা বন্ধ থাকা অবস্থায় তিনি ভক্তদের ধৈর্য ধরে শ্রীরামের নাম জপ এবং পুজো করতে অনুরোধ করেছেন। তিনি জানান, রাত ১১টা পর্যন্ত দর্শন করতে পারবেন ভক্তরা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top