News Flash

  • Home
  • দেশ
  • রাম মন্দিরে ১৫ থেকে ১৮ এপ্রিল কোনও ভিআইপি দর্শন হবে না
Image

রাম মন্দিরে ১৫ থেকে ১৮ এপ্রিল কোনও ভিআইপি দর্শন হবে না

অযোধ্যা, ১৪ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরে ১৫ থেকে ১৮ এপ্রিল কোনও ভিআইপিকে আলাদা করে দর্শন করানো হবে না। রাম নবমীতে শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার ভিআইপি দর্শন সম্ভব হবে না। সেজন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রামলালার ভিআইপি দর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই সময়ের মধ্যে যেকোনও ধরনের ভিআইপি দর্শন এবং আগে থেকে তৈরি ভিআইপি পাস নিষিদ্ধ করা হয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রবিবার এই নির্দেশিকা জারি করেছে।

আগামী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত যেকোনও ধরনের ভিআইপি দর্শন ও ভিআইপি পাসের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ের মধ্যে ভক্তরা সুগম দর্শন পাস এবং আরতি পাস ব্যবহার করতে পারবেন না। ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিলের মধ্যে অনলাইনে করা পাস বাতিল করা হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই রাম লালার জন্মবার্ষিকী উপলক্ষে মোবাইল ফোন নিয়ে রাম জন্মভূমিতে না আসার জন্য জনগণকে আবেদন করেছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top