News Flash

  • Home
  • দেশ
  • কোটার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত একাধিক পড়ুয়া
Image

কোটার হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত একাধিক পড়ুয়া

কোটা, ১৪ এপ্রিল (হি. স.): রাজস্থানের কোটায় হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আহত অন্ততপক্ষে ৮ পড়ুয়া। আহতদের মধ্যে ৭ জনের দেহের অনেকটাই ঝলসে গেছে। আবার প্রাণে বাঁচতে হস্টেল থেকে ঝাঁপিয়ে পড়ে পা ভেঙেছে একজনের। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, ল্যান্ডমার্ক সিটিতে ওই হস্টেলে রবিবার ভোর ছটা নাগাদ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হস্টেল। পাঁচতলা হস্টেলে মোট ৭৫টা ঘর। ৬১টা রুমে সেসময় পড়ুয়ারা ঘুমাচ্ছিলেন। ধোঁয়া দেখেই হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, হস্টেলের নীচের তলায় ইলেকট্রিক ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top