News Flash

  • Home
  • দেশ
  • দেশে নয়, কংগ্রেসের অন্তরে হিংসার আগুন জ্বলছে : প্রধানমন্ত্রী
Image

দেশে নয়, কংগ্রেসের অন্তরে হিংসার আগুন জ্বলছে : প্রধানমন্ত্রী

হোসাঙ্গাবাদ, ১৪ এপ্রিল (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন কংগ্রেসের শাহী পরিবার হুমকি দিচ্ছে, মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে দেশে আগুন লেগে যাবে। আগুন দেশে নয়, তাঁদের অন্তরে হিংসার আগুন জ্বলছে। এই ঈর্ষা কংগ্রেসের হৃদয়-মনে এতটাই তীব্র যে তাঁরা ভিতর থেকে পুড়ছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “৫০ বছর আগে তাঁর ঠাকুমা ঘোষণা করেছিলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করার। ২০১৪ সালের আগে পর্যন্ত তাঁরা রিমোটের মাধ্যমে সরকার চালাত। কংগ্রেস সারাদেশে হাসির পাত্রে পরিণত হয়েছে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “হতাশ কংগ্রেস এমন ঘোষণা করছে, যা খোদ কংগ্রেস নেতারাও বুঝতে পারছেন না। কংগ্রেসের শেহজাদা ঘোষণা করেছেন, তিনি এক লহমায় দেশ থেকে দারিদ্র্য দূর করে দেবেন। যা শুনে অবাক গোটা দেশ। এত বছর এই শাহী জাদুকর কোথায় লুকিয়ে ছিলেন, সেই প্রশ্ন করছে দেশ।”

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top