নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) : কাশ্মীর নিয়ে সংসদে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রীকে| ৱুধবার রাজ্যসভায় এমনই দাবি করেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ| এদিন তিনি প্রশ্ন তোলেন কাশ্মীর ইসু্য নিয়ে প্রধানমন্ত্রী ভোপালে গিয়ে সরব হলেন| কেন সংসদে নয়? সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীকে কটাক্ষ করে আরও বলেন, বিদেশে কিছু ঘটলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে টুইট করে নিজের বক্তব্য পেশ করেন| তাহলে কাশ্মীর নিয়ে নীরব কেন? আর ভোপাল কবে থেকে জাতীয় রাজনীতির কেন্দ্র হল? সেখানে গিয়ে মোদী কাশ্মীর নিয়ে কেন মুখ খুললেন, ৱুঝলাম না| এদিন ফের সংসদে কাশ্মীর প্রসঙ্গে আলোচনার আর্জি জানান বিরোধী নেতা গুলাম নবি আজাদ| তাঁর সেই আর্জি মেনে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| চলতি বাদল অধিবেশনে এই নিয়ে দ্বিতীয়বার সংসদে কাশ্মীর ইসু্যতে আলোচনা হচ্ছে|
কাশ্মীর নিয়ে সংসদে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রীকে, দাবি কংগ্রেস সাংসদ আজাদের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















