News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীজির নেতৃত্বে দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি : রাজনাথ সিং
Image

মোদীজির নেতৃত্বে দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি বলেছেন, “২০১৪ সালের সংকল্প পত্র হোক অথবা ২০১৯-এর ইস্তেহার, মোদীজির নেতৃত্বে আমরা প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি।

বিজেপি রবিবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার আগে রাজনাথ সিং বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমরা গত ৫ বছরে সংকল্প ভারত-শক্তিশালী ভারতের সংকল্প পূরণে সফলভাবে কাজ করেছি। এখন আমরা ভারতের ১৪০ কোটি নাগরিকের সামনে আমাদের নতুন ইস্তেহার পেশ করছি।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top