News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ার খাতড়ায় সিআরপিএফ জওয়ানের বাড়িতে চুরি
Image

বাঁকুড়ার খাতড়ায় সিআরপিএফ জওয়ানের বাড়িতে চুরি

বাঁকুড়া, ১৩ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের সময়ে এক সিআরপিএফ জওয়ানের বাড়ির দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার মহকুমা শহর খাতড়ায়। এই ঘটনাটি ঘটেছে, খাতড়ার রবীন্দ্র সরণিতে। দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছিলেন জওয়ানের স্ত্রী। বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙ্গা। দুষ্কৃতিরা স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, সোনা ও রুপোর গয়না লুট করেছে৷ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে নির্বিঘ্নে চুরি সেরে চম্পট দিয়েছে চোর। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, খাতড়া বাজার এলাকার শিশু নিকেতন লাগোয়া এই বাড়িটি কদিন ধরে ফাঁকা অবস্থায় তালাবন্দি রয়েছে তা নজরে রেখেছিল চোরের দল। সুযোগ বুঝে তাঁরা বাড়িটিতে হানা দেয়। চোরেরা সদর দরজার তালা ভেঙ্গে বাড়িতে ঢোকে৷ সুজাতা রায় গত বুধবার ভোরে দুর্গাপুরে গিয়েছিলেন। সুজাতা দেবীর স্বামী সিআরপিএফ জওয়ান। তিনি ত্রিপুরাতে কর্মরত। শুক্রবার প্রায় রাত সাড়ে দশটা নাগাদ সুজাতা দেবী বাড়ি ফিরে এই চুরির ঘটনা টের পান। খবর দেওয়া হয় খাতড়া থানাতে। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে। চোরেদের খোঁজে জোরদার তল্লাসি শুরু করেছে খাতড়া থানার পুলিশ।

এই ঘটনার পর খাতড়া বাজার এলাকার মানুষজন পুলিশের নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন। এদিকে,খাতড়া পুলিশ শীঘ্রই চুরির কিনারা করে ফেলবে বলে মনে করছে। আশে পাশের সিসিটিভির ফুটেজ এবং তাদের সোর্স মারফৎ চুরির ঘটনার সূত্র জোগাড়ে নেমে পড়েছে পুলিশ। নজর রাখা হচ্ছে সোনার দোকানেও।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top