News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তির দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি দোকান। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি দোকান। ঘটনাটি ঘটেছে নতুন বাজার থানা সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শনিবার ভোর আনুমানিক চারটে নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। প্রথমে একটি দোকানে আগুন লেগে পার্শ্ববর্তী দোকানগুলিও আগুনের সংস্পর্শে আসে। ফলে ওই দোকানগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের প্রতিষ্ঠায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা হবে বলে দাবি স্থানীয়দের। তবে কি থেকে আগুনের সূত্রপাত সে  সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। চৈত্র সংক্রান্তির দিনে এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top