News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালুরঘাটে বাঁশের সাঁকো পেরোতে গিয়ে নদীতে পড়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার
Image

বালুরঘাটে বাঁশের সাঁকো পেরোতে গিয়ে নদীতে পড়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

বালুরঘাট, ১৩ এপ্রিল (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় বান্ধবীর সঙ্গে বাঁশের সাঁকো পেরোতে গিয়ে বিপত্তি।পা হড়কে সটান নদীতে পড়লেন দুজনেই।যুবতীকে কোনরকমে বাঁচানো গেলেও, শেষ রক্ষা হল না যুবকের।দীর্ঘ ১৭ ঘণ্টা পর উদ্ধার হল যুবকের নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া নেমেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তন্ময় ঘোষ(২৬)। বাড়ি বালুরঘাট থানার রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকায়। সে পেশায় ল্যাব কর্মী। যুবতির বাড়ি শহরের এ কে গোপালন কলোনিতে। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় আত্রেয়ী নদীর উপরে থাকা বাসের সাঁকো দিয়ে কালিকাপুরে দিকে হেঁটে যাচ্ছিল ওই যুবক যুবতী। হেঁটে যাওয়ার সময় পা হড়কে দুজনেই নদীতে পরে যায়৷ স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে কোনরকমে যুবতীকে উদ্ধার করলেও, রাতভর খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি যুবকের। শনিবার যুবকের দেহ উদ্ধার হয় আত্রেয়ী নদী থেকে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top