News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদি-শাহ’র আগমন ঘিরে শরিকদলদের নিয়ে প্রস্তুতি বৈঠক বিজেপির
Image

মোদি-শাহ’র আগমন ঘিরে শরিকদলদের নিয়ে প্রস্তুতি বৈঠক বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: প্রধানমন্ত্রী ও অমিত শাহর সফরকে কেন্দ্র করে বিজেপি ও তার জোট শরিক আইপিএফটি ও তিপরা মথার প্রতিনিধিদের নিয়ে শনিবার এক প্রস্তুতি এক বৈঠক অনুষ্ঠিত আগরতলায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি কৃতি সিং দেববর্মা সহ দলের বিভিন্ন নেতৃত্বরা।

এই দিনের এই বৈঠক সম্পর্কে মন্ত্রী টিংকু রায় জানান, মূলত পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েই এদিন বিজেপি এবং শরিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১৫ এপ্রিল রাজ্যে আসছেন অমিত শাহ। পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন তিনি ১৭ এপ্রিল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই যাবতীয় বিষয়বস্তু নিয়ে প্রস্তুতির জন্যই এদিন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিনের বৈঠক সর্ম্পকে বলতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, মূলত নির্বাচনী প্রচার নিয়েই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিন। নির্বাচনের আর কয়েকদিন বাকি, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এদিন।

এদিকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন বলেন, পূর্ব ত্রিপুরা আসনে প্রচারে বেরিয়ে বিপুল সাড়া পাচ্ছেন তিনি। মানুষ উনার সঙ্গে রয়েছেন। বিপুল ভোটে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন প্রার্থী।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top