News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইসক্রিম বিক্রির নাম করে বিভিন্ন জিনিস নিয়ে পলাতক নেশাআসক্ত যুবক কে আটক করল এলাকাবাসী
Image

আইসক্রিম বিক্রির নাম করে বিভিন্ন জিনিস নিয়ে পলাতক নেশাআসক্ত যুবক কে আটক করল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ এপ্রিল: আইসক্রিম বিক্রির নাম করে মালিকের কাছ থেকে সাইকেল সহ জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়া এক নেশায় আসক্ত যুবককে  আটক করল জনগণ। ঘটনা শুক্রবার দুপুরে বিশালগড় ব্রিজ সংলগ্ন এলাকায়। পরে বিশালগড় থানার পুলিশ ছুটে এসে ওই যুবক বীরেন্দ্র দেববর্মাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দোকানের মালিক জানান, দীর্ঘ বেশ কয়েকদিন আগে ওই দোকান থেকে আইসক্রিম বিক্রি করার জন্য মালিকের সাইকেল এবং আইসক্রিম বিক্রির বিভিন্ন সামগ্রী ও নগদ ৫০০ টাকা নিয়ে বেরিয়েছিল বীরেন্দ্র দেববর্মা। কিন্তু সারাদিন ঘুরে এদিন আর সে দোকানে ফিরে আসেনি। বহুদিন ধরে তিনি তাকে খুঁজছিলেন। অবশেষে আজ তাকে নাগালে পেয়েছেন তিনি। তার কাছ থেকে নেশা সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top