News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডি জোটের পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সভা কমলপুরে
Image

ইন্ডি জোটের পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সভা কমলপুরে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১২ এপ্রিল: ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম ) প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে মানিকভান্ডার বাজারে ইন্ডিয়া মঞ্চের উদ্যোগে মিছিল ও সভার জন্য  মাইক বাজাতে,চেয়ার-টেবিল বসাতে দেয়নি শাসক দল। এমনই অভিযোগ বিরোধীদের। এদিকে সভার জন্য ভাড়া করে আনা জিনিসপত্রও ভয়ে দোকান মালিক নিয়ে গেছে বলে দাবি বিরোধীদের।

যদিও পরে কমলপুর মহকুমার আমবাসা বিধানসভা এলাকা থেকে মাইক এনে মানিকভান্ডার বাজারের উত্তর থেকে দক্ষিণ বাজার পর্যন্ত মিছিল পরিক্রমা করে কংগ্রেস নেতা হাসান চৌধুরী ও জগদীশ দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজ্যের বামফ্রন্টের আহ্বায়ক ও প্রাক্তন সাংসদ নারায়ণ কর,সি পি (আই ) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সম্পাদকমন্ডলীর সদস্য রনবিজয় দত্ত ও সি পি আই নেতা রাসবিহারী ঘোষ।

বক্তারা বলেন দেশের স্বাধীনতার পর এই প্রথম গত দশ বছরে মোদি সরকার মিথ্যা ভাষণের নতুন নজীর সৃষ্টি করেছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা,কর্মসংস্হান,শ্রমিক উন্নয়ন ,নারী কল্যান,কৃষি,অর্থ ব্যবস্হা,সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে মিথ্যার পর মিথ্যা কথা বলে মিথ্যার ইমারত গড়ে তুলেছে মোদি সরকার।দেশের গণতন্ত্র বিপদের মুখে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে। দেশের গর্ব ও গুরুত্বপূর্ণ সংবিধানকে বদলে দেওয়ার চক্রান্ত চলছে অর্থাৎ দেশে স্বৈরাচার চলছে। গোটা দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে মোদি সরকার। এই দেশ সবার। দেশটা কয়েকজনের সম্পত্তি নয়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top