News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেট জমজমাট আজও রাজ্য জুড়ে ৭ জেলায় ৭ ম্যাচ
Image

অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেট জমজমাট আজও রাজ্য জুড়ে ৭ জেলায় ৭ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টের চতুর্থ দিন। অনেকটা গত তিন দিনের মতোই আগামীকালও ৭ জেলার সাত মাঠে সাতটি ম্যাচ অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট টুর্নামেন্টের। রাজ্যজুড়ে অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের এই আয়োজন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার পর অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের এই আসর। এক কথায়, আগামীকালও সাত জেলার সাত মাঠে সাতটি ম্যাচে ১৪টি দল মাঠে নামছে গত তিন দিনের মতোই। তেলিয়ামুড়ায় আমবাসা দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে মোহনপুর ও জিরানিয়া পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে সদর এ খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। ধর্মনগরে লংতরাইভ্যালি ও কমলপুর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে ধর্মনগর ও গন্ডাছড়ার খেলা। উদয়পুরে শান্তির বাজার খেলবে উদয়পুরের বিরুদ্ধে। বিলোনিয়ায় সাব্রুম ও অমরপুর পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ লীগের খেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। চার গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ইতোমধ্যে উদয়পুর তিনটি ম্যাচ, সদর বি, সদর এ, কৈলাশহর, লংতরাইভ্যালি, বিলোনিয়া দুটি করে ম্যাচ জিতে শেষ চারের লক্ষ্যে এগিয়ে রয়েছে। সেমিফাইনালের লাইনআপ তৈরির জন্য আগামী কালের সাতটি ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top